নিজস্ব প্রতিবেদক | ০১:৪৪ এএম, ২০২৪-০৩-১৪
মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করেছে সিন্দুকছড়ি সেনা জোন। বুধবার (১৩ মার্চ ২০২৪) সকালে এ সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।সিন্দুকছড়ি জোনের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান কালে গড়াইছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন দেবলছড়ি বাজার পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা প্রদান করা হয়।
এতে স্কুল শিক্ষার্থীদের বই প্রদান, আর্থিক অনুদান,গরীব অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা,কৃষি কাজে সহায়তার নিমিত্তে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সার ও ফলজ গাছ প্রদান এবং খেলাধুলার সামগ্রী তুলে দেয়া হয়।
সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ দিয়ে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি এলাকার শান্তি,শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited